যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরাশ এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গেরাশ শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

