Author: Somoy Shomachar

পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, অভ্যুত্থানে নেতৃত্বের প্রতি সব রাজনৈতিক দলের ব্যক্তিদের শ্রদ্ধা থাকা উচিত। তিনি বলেন, আমি বিশ্বাস করি, এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে। কারণ তারা বড় দল, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম…

Read More

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে চিঠি এবং চিরকুট পাওয়া গিয়েছে। এবার পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখার মনবাসনা জানিয়েছে এক ব্যক্তি। সেখানে নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির দেওয়া চিরকুটে লেখা- ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই- সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।’ শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় ৯টি লোহার দানবাক্স ও ২টি ট্যাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখনো গণনার কাজ চলছে। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল। এবার ৪…

Read More

সময় সমাচার ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা তৈরিতে যুবসমাজকে নেতৃত্ব দিতে হবে। এ ধরনের উদ্যোগে থাকতে হবে তিনটি লক্ষ্য-সব ধরনের বঞ্চনা, কার্বন ও দারিদ্র্যের অবসান। আজ শনিবার সন্ধ্যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত ‘ইমপ্যাথি-ড্রিভেন এন্টারপ্রেনারশিপ: আনভেইলিং দ্য থ্রি-জিরো অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সব উদ্যোগ সফল নাও হতে পারে। কিন্তু সহমর্মিতা, দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব মানসিকতা- এই মূল্যবোধই ভবিষ্যতে গঠনমূলক উন্নয়নে সহায়ক হবে। রিজওয়ানা আরও বলেন, ‘আমাদের সমাজে উন্নয়ন মানে এখনো গাড়ি, ফ্ল্যাট ও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় এক হাজার সেনাসদস্যকে বরখাস্ত করেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে শুক্রবার (১১ মার্চ) জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) কয়েকশ সদস্যসহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে ‘নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত’ বলে উল্লেখ করেন। তারা আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে। চিঠি দেয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল…

Read More

সময় সমাচার ডেস্ক : রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) দেশে ফেরেন তিনি। এর আগে সেনাবাহিনী প্রধান সরকারি সফরে গত ৬ এপ্রিল রাশিয়া এবং সেখান থেকে গত ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন। সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।…

Read More

সময় সমাচার ডেস্ক : বাড্ডা থেকে রিকশা চালিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এসেছেন আনোয়ার হোসেন। পেশায় রিকশাচালক হলেও আজ তিনি কোনো যাত্রী বহন করবেন না। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে এরই মধ্যে ছোট বড় মিছিলসহ মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। তখন এই রিকশা চালক আনোয়ার হোসেন গেটের ঠিক উল্টো দিকে রাজু ভাস্কর্যের সামনে রেখেছেন তার নিজের রিকশা। দাঁড়িয়েছেন রিকশাটির ঠিক ওপরে। ১০০ টাকায় কিনেছেন একটি ফিলিস্তিনের পতাকা। সেই পতাকা ওড়াচ্ছেন আর বলছেন, গাজায়…

Read More

সময় সমাচার ডেস্ক : খুলনায় ‘বাংলাদেশে বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষতা’ শীর্ষক একটি রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের যৌথ উদ্যোগে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি তার ভাষণে ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন এবং তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতির বিবরণ তুলে ধরেন। বিশেষ করে তিনি তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের…

Read More

সময় সমাচার ডেস্ক : ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। শনিবার দুপুর তিনটার পর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এই কর্মসূচির সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করবেন বায়তুল মোকাররমেন খতিব মুফতি আব্দুল মালেক। এদিকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ। সমাবেশে অংশ নিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল…

Read More

বিনোদন ডেস্ক : একসময়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। তারপরই গায়ক ইলিয়াসের সাথেও সম্পর্কের জেরে আলোচনায় আসেন সুবা। নানা ইস্যুতেই প্রায় সময় আলোচনায় থাকেন সুবা। সম্প্রতি আবারো ভাইরাল হয়েছে, চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহর একটি  সাক্ষাৎকার। সাক্ষাৎকারে সুবা বলেন, আমি সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। অনেক নায়িকাই এমন প্রস্তাব পান, আমিও ব্যতিক্রম নই উল্লেখ করে সুবাহ আরো জানান, ভবিষ্যতে আমার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে। উল্লেখ্য, সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে…

Read More

আবহাওয়া ডেস্ক : রাজধানী ঢাকার বায়ুমানে ব্যাপক উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার যেখানে ঢাকার বায়ুমান ছিল ১৩৪, আজ শনিবার তা ব্যাপক কমে নেমে এসেছে মাত্র ৫৪তে। অর্থাৎ, রাজধানী শহরের বায়ু আজ সহনীয় পর্যায়েই আছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেশ খানিকটা বৃষ্টির পর ঢাকার বাতাসে এই উন্নতির দেখা মিলল। আজ বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৫৪, যা সহনীয় মাত্রার বাতাসের নির্দেশক। এর আগে গত বৃহস্পতিবারও ৭৩ বায়ুমান নিয়ে ৪০তম অবস্থানে ছিল ঢাকা। এর আগে বেশ কয়েক দিন ধরেই সহনীয় পর্যায়ে ছিল ঢাকার বাতাস। এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকা অনুসারে আজ বায়ুদূষণের শীর্ষে আছে চীনের উহান, শহরটির…

Read More