Author: Somoy Shomachar

আন্তর্জাতিক ডেস্ক : আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ‘শান্তিরক্ষী দৌড়/রেলি-২০২৫’ অনুষ্ঠান উদ্বোধন করবেন। পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর…

Read More

সময় সমাচার ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর জন্য বলা হয়েছে। প্রথম ধাপে উৎসব ভাতা পাবেন মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন শিক্ষক- কর্মচারী। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯০ হাজার ৫৫০ জন ও কলেজের ৮৭ হাজার ৪৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা সময় সমাচারকে এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, এবার শিগগিরই শিক্ষকদের কাছে উৎসব ভাতার টাকা পৌঁছে যাবে। এর আগে ২৬ মে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে উৎসব…

Read More

সময় সমাচার ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে ব্র্যাকের বাসাইল উপজেলার বিলপাড়া শাখার উদ্যোগে ১৫জন কৃষকের মাঝে দুই কেজি করে এ বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাসাইল (টাঙ্গাইল-২) অঞ্চল বিলপাড়া শাখার এরিয়া ম্যানেজার (দাবি) মো. ফিরোজ শাহী, শাখা ব্যবস্থাপক (দাবি) সাহিদা খাতুন, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মধুমালা রাজবংশী, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। একইদিনে ব্র্যাকের মহেড়া শাখা অফিস, কাউলজানী শাখা অফিস, বাসাইল শাখা অফিস ও অন্যান্য শাখা অফিসসহ টাঙ্গাইল-২ অঞ্চলের উদ্যোগে প্রায় ৬শ’ কেজি আমন ধানের বীজ বিতরণ করা…

Read More

সময় সমাচার ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় বাজুসের সহ-সভাপতি রিপনুল হাসানকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের…

Read More

সময় সমাচার ডেস্ক : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৮ মে) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর হতে বংশী নদী পর্যন্ত এলাকায় পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ…

Read More

ধর্ম ডেস্ক  হজরত ইবরাহিম (আ.) ও তার পুত্র ইসমাঈল (আ.)-এর আত্মত্যাগ স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পশু কুরবানির বিধান দিয়েছেন। এ কুরবানির মাধ্যমে পিতা-পুত্র উভয়েই আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আত্মসমর্পণ, আনুগত্য, ও ধৈর্যশীলতার সুস্পষ্ট কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। কুরবানির অন্যতম শিক্ষা হলো, আল্লাহর দাসত্বকে স্বীকার করে নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। জাহেলি যুগের মুশরিকরা আল্লাহকে স্রষ্টা হিসাবে স্বীকার করলেও বিভিন্ন ইবাদত ও কুরবানির ক্ষেত্রে তার সঙ্গে অন্য দেবতা, মূর্তি বা প্রাকৃতিক বস্তুর অংশীদারিত্ব করত। তারা তৎকালীন বিভিন্ন কুপ্রথা ও অন্ধ অনুকরণের অনুগামী ছিল। কুরবানি তো তারাই দেবে, যাদের সামর্থ্য রয়েছে। যাদের রয়েছে কুরবানি ওয়াজিব হওয়ার মতো নেসাব…

Read More

সময় সমাচার ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। এতে আরও বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Read More

স্বাস্থ্য ডেস্ক : ২৫ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব থাইরয়েড দিবস’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থাইরয়েড রোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা’। আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের হস্তক্ষেপের ফলে যেমন রোগ নির্ণয় ও চিকিৎসা অনেক বেশি নির্ভরযোগ্য ও দ্রুত হয়েছে, তেমনি থাইরয়েড রোগ নির্ণয়ে এর কার্যকর ব্যবহার এখন চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত বিষয়। ২০০৯ সাল থেকে সারা বিশ্বে থাইরয়েড দিবস পালন করা হয়। মানুষের শারীরিক সমস্যাগুলোর মধ্যে থাইরয়েডের সমস্যা বর্তমানে অতি পরিচিত একটি রোগ। বাংলাদেশে থাইরয়েড সমস্যার সকল ধরনকে এক সাথে হিসাব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের কাছাকাছি হবে বলে জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। বিশ্বজুড়ে প্রায় ২০ কোটির বেশি মানুষ…

Read More

অনলাইন ডেস্ক : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। উন্নত বিশ্বের অনেক দেশেই ইতোমধ্যে চালু হওয়া এই পরিষেবা বাংলাদেশেও ফ্রিল্যান্সিং, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা খাতে বৈপ্লবিক পরিবর্তনের দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে নতুন এই প্রযুক্তি ঘিরে দেশের ইন্টারনেট সেবার মান এবং গ্রাহকসেবায়ও বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছে। স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। প্যাকেজ দুটি হলো ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। মাসিক খরচ একটিতে ৬,০০০ হাজার টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে এই খরচের বাইরে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে একজন গ্রাহকের।স্টারলিংক সংযোগ…

Read More

মাগুরা প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করে। মেলার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। সবায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান ও সদর উপজেলা কৃষি অফিসার মোহা: তোজাম্মুল হক। মেলায় ১৩ টি স্টলে কৃষির আধুনিক প্রযুক্তি এবং কৃষি পণ্য স্থান পেয়েছে।

Read More