Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : অবশেষে স্বপ্ন হলো সত্যি, অ্যান্টার্কটিকা! এভাবেই প্রতিবেদক কে নিজের আনন্দের কথা জনাচ্ছেন বিশ্ব পর্যটক তানভীর অপু। যিনি গত ১৯ বছর এই পৃথিবীর পথে ঘুরে বেড়াচ্ছেন। এ পর্যন্ত ৭ টি মহাদেশ ৯২ টি দেশ ও ৯৩৭ টি শহর ঘুরেছেন এই সুন্দর পৃথিবীতে। রাজশাহীর ছেলে তানভীর অপু। ভ্রমণকে খুব ভালোবাসেন তিনি। এখন বসবাস করছেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ড থেকেই ভ্রমণের গল্প শুরু। ছোটবেলা থেকেই তানভীর অপুর অদ্ভুত একটি বাতিক ছিল। টাকা জোগাড় হতেই বেরিয়ে পড়তেন ঘুরতে। তারই ধারাবাহিকতায় তিনি এ পর্যন্ত ৯২টি দেশের ৯৩৭টি শহর ঘুরেছেন। শুনতে অবাক লাগছে, তাই না? মনে হতে পারে এত টাকা তিনি পান কোথায়? এ…

Read More

সময় সমাচার ডেস্ক : “কম জায়গা, শূন্য দূষণ—বাইসাইকেল আধুনিক বাহন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকালে শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে র‌্যালিটি আবাহনী খেলার মাঠ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও খামারবাড়ি হয়ে পুনরায় আবাহনী মাঠে গিয়ে শেষ হয়। ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহ-আয়োজক হিসেবে ছিল উত্তরা সাইকেল কমিউনিটি, ফিমেইল সাইকেলার্স অব বাংলাদেশ এবং সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা। সভা সঞ্চালনা করেন ওয়ার্ক ফর এ…

Read More

কৃষি ডেস্ক : তুলসি একটি ওষুধি গাছ। তুলসি অর্থ যার তুলনা নেই। তুলসি গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসেবে সমাদৃত। এটি একটি ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট ২-৩ ফুট উঁচু চিরহরিৎ গুল্ম। তুলসির পাতার কিনারা খাঁজকাটা, শাখা-প্রশাখার অগ্রভাগ থেকে ৫টি পুষ্পদণ্ড বের হয়। প্রতিটি পুষ্পদণ্ডের চারদিকে ছাতার আকৃতির মত ১০-২০টি স্তরে ফুল থাকে। প্রতিটি স্তরে ৬টি করে ছোট ফুল ফোটে। এর পাতা, ফুল ও ফলের একটি ঝাঁঝালো গন্ধ আছে। এ গাছ সর্বত্র দেখা যায়। এর অনেক উপকারিতা আছে। যেমন- প্রতিদিন সকালে দুটি তুলসি পাতা পানিতে রেখে; সেই পানি পান করলে কোনো রকমের রোগ…

Read More

ইসলামী ডেস্ক : কোরআন ও হাদিসে মা-বাবার সঙ্গে সদাচারণের যে নির্দেশ দেওয়া হয়েছে তা ছেলে-মেয়ে সবার জন্য প্রযোজ্য। কেননা ‘সন্তান’ বলতে ‘ছেলে-মেয়ে’ উভয়কেই বুঝানো হয়েছে। আর মা-বাবার জন্য সামর্থ্য অনুপাতে খরচ করা, তাঁদের খেদমত করা একপ্রকার ‘সদাচারণ’। সুতরাং মা-বাবা যদি এমন দরিদ্র হয় যে তাঁরা নিজের মালিকানার সম্পদে চলতে অক্ষম এবং অপরদিকে মেয়ে যদি সামর্থ্যবান ও বিত্তবান হয়, তাহলে তার ওপর মা-বাবার ভরণপোষণ ওয়াজিব। এক্ষেত্রে যদি তার সচ্ছল অন্য ভাইবোন থাকে তবে তাদের ওপরও ভরণপোষণ সমানভাবে ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত মা-বাবার খরচ না দিলে গুনাহগার হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৫৬৪) কেননা, আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমার রবআদেশ করেছেন যে তাঁকে ছাড়া…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের সাত অঞ্চলে আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫…

Read More

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সময় শেষের পথে। নিজে পদত্যাগ করতে না চাইলেও এবার হয়তো আর নিজের অবস্থান ধরে রাখা সম্ভব হবে না তার পক্ষে। বিসিবির আটজন পরিচালক ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জানিয়েছে। জানা গেছে, বুধবার (২৮ মে) ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  কাছে একটি লিখিত চিঠি দিয়েছেন এই আট পরিচালক। সেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। পরিচালকদের মধ্যে অনেকেই এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কিছু বলতে চাননি। কেউ কেউ ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গেছেন।  এক পরিচালক অবশ্য স্পষ্ট করেই বলেন, “নো কমেন্ট…

Read More

ইসলামী ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি জাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব। গত ২৭ মে বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি জাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃতায় তিনি এসব কথা বলেন। জাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি জাকাত তহবিল থেকে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মত্স্য…

Read More

আবহাওয়া ডেস্ক : স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও শুক্রবারও রয়েছে অতিভারী বৃষ্টির আভাস। এতে তাপমাত্রা কমবে দুই ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৯ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।   আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, স্থল গভীর নিম্নচাপ বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। দিনের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ১৬৮ মিলিমিটার, ঢাকায় ৮৩ মিলিমিটার। এ ছাড়া অন্যান্য স্থানেও হয়েছে মাঝারি থেকে অতিভারী বর্ষণ। শুক্রবার (৩০ মে) সন্ধ্যা পর্যন্ত…

Read More

পঞ্চগড় প্রতিনিধি : আইনশৃঙ্খলা অবনতির শঙ্কায় পঞ্চগড় প্রেস ক্লাব এলাকায় ১৪৪ ধারা জারি করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ আদেশ জারি করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন প্রেস ক্লাবসহ প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই বিপ্লবের পর স্থানীয় সংবাদকর্মীদের একটি পক্ষ প্রেস ক্লাবে অবস্থান নিলে অপরপক্ষ সেখান থেকে বের হয়ে যান। এরপর থেকে ক্লাব দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উভয়পক্ষের সঙ্গে…

Read More

সময় সমাচার ডেস্ক : ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী রবি ও সোমবার স্মারকলিপি দেবেন তারা। বৃহস্পতিবার (২৯ মে) সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক ঘণ্টা কর্মবিরতি পালন শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির। নুরুল ইসলাম বলেন, দাবি আদায়ে আগামী রোববার তিনজন উপদেষ্টা তথা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে…

Read More