দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এ হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর পাল্টা প্রতিক্রিয়ায় হাতের মুষ্ঠি খুলে দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরাইল ও উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এবার জানা গেছে, ইরান থেকে তুরস্ক-এর দিকেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
তুরস্কে সরাসরি কোনো মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটো-এর একাধিক ঘাঁটি রয়েছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য হওয়ায় দেশটিতে ন্যাটোর বিভিন্ন স্থাপনা যৌথভাবে ব্যবহৃত হয়।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য মার্কিন স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবেই তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে।
আজ বুধবার (৪ মার্চ) তুরস্ক কর্তৃপক্ষ জানায়, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। তবে সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।
সূত্র: আলজাজিরা

