সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৫২ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ জন এবং উপসর্গে ১০২০ জন।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) হাম ও এর উপসর্গে ৪ জন শিশুর মৃত্যু হয়। যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয় একজনের। এদিন হাম ও এর উপসর্গ দেখা দেয় ১ হাজার ২৪২ জনের শরীরে।


