সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জনপ্রিয়তার নতুন নজির তৈরি করেছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। ইনস্টাগ্রামে ২০২৪ এর ডিসেম্বরে আপলোড করা তার একটি পোস্টে পড়েছে ১ কোটি ১১ লাখের বেশি লাইক।

ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টগুলোর তালিকায় জায়গা করে নেওয়া এই পোস্টটি এখন পর্যন্ত ২৫ কোটি ৮০ লাখের বেশি ভিউও পেয়েছে। ফলে ইনস্টাগ্রামে শ্রীলীলার অনুসারী ও জনপ্রিয়তার ব্যাপকতা আরও একবার সামনে এসেছে।

শ্রীলীলা নিয়মিতই ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। ফ্যাশনেবল সাজ, ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা স্মরণীয় মুহূর্ত- সবকিছুই জায়গা পায় তার ফিডে। আর তার প্রতিটি পোস্ট ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয় নানা আলোচনা।

শুধু গ্ল্যামারাস ফটোশুট নয়, স্বাভাবিক ও ব্যক্তিগত মুহূর্তের ছবিতেও শ্রীলারাকে দেখা যায়। এভাবেই পর্দার বাইরের জীবনযাপনের নানা অংশ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

একটি ছবি কিংবা ছোট্ট কোনো মুহূর্ত শেয়ার করেও বিপুল সাড়া পাওয়া এখন তার সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় একটি মিউজিক্যাল ড্রামার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

পাশাপাশি ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপ্টার ওয়ান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। আরও কয়েকটি নতুন কাজ রয়েছে তার হাতে। সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শ্রীলীলার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

Share.
Leave A Reply

Exit mobile version