সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলে ‘শত্রুপক্ষের’ একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘রিয়াদ অঞ্চলে একটি শত্রুপক্ষের ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

তিনি আরও জানান, ড্রোনটি ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে। তবে এতে কেউ আহত হননি।

সূত্র: এএফপি।

Share.
Leave A Reply

Exit mobile version