রাজধানীর মিরপুর-১০ এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।
রোববার সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন। এতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।


