রাজধানীর বাড্ডায় আবারও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’
সদ্য প্রাপ্ত :
- খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
- সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফাহমিদা মজিদ
- ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী
- চাচির প্রতি ক্ষোভ চাচাতো ভাইকে হত্যা
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
- ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
রবিবার, মার্চ ১

