রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, বনানীর এফআর টাওয়ারের পাশের ২৬ তলা একটি ভবনের ২৩ তলায় আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের উদ্দেশ্য দুটি ইউনিট রওনা দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version