প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ইংল্যান্ড হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক কর্মকান্ডেই অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা পালন করছেন।’

তিনি আশা প্রকাশ করে বলেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আগামীতে আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version