আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২১ মার্চ) চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী নাজির বাড়ি মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন তিনি।

তিনি বলেন, আজকে আমার মনে হয়, আমাদের সবার জন্য ঈদের আনন্দ তো আছেই, এর পাশাপাশি দেশের পরিবর্তিত পরিবেশে ও গণতান্ত্রিক আবহে এবারের আনন্দটা কিছুটা ভিন্ন।

তিনি আরও বলেন, আমরা সবাই আজ আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল। মনে হয়, নির্বাচনের পর তার অনেকাংশেই ফিরে পেয়েছি। আর তাই এই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি এক অনুভূতি।

Share.
Leave A Reply

Exit mobile version