স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
এ কর্মকর্তা প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


