রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হতে যাওয়া এ আলোচনা দুই দিন চলবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৬ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আবুধাবিতে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নিতে রুশ প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

তাসের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ভ্লাদিমির মেদিনস্কি ছাড়াও ইগর কস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এর আগে জানিয়েছিলেন, আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, মানবিক বিষয় এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চায় সংশ্লিষ্ট পক্ষগুলো।

আবুধাবিতে অনুষ্ঠেয় এই আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি ক্রেমলিনও নিশ্চিত করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version