ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের খবর পাওয়া গেছে। দেশটির মিনাব শহরে একটি প্রাক-প্রাথমিক নারী বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ২৪ জন স্কুলছাত্রী নিহত হয়েছে। প্রথমে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়ায়।
দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে সংঘটিত এই হামলায় বিদ্যালয় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, এই হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যৌথভাবে পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানানো হয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত হেনেছে।
এ হামলার প্রভাবে সংযুক্ত আরব আমিরাত-এ একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: আলজাজিরা

