ভারতের আসামের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় শনিবার দুপুরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পটি অগভীর ছিল, যদিও সুনির্দিষ্ট গভীরতা এখনো নিশ্চিত করা হয়নি।

অগভীর ভূমিকম্প হওয়ায় উৎপত্তিস্থল ও আশপাশের বিস্তৃত এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানের মানুষও ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version