‘বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি, ঢাকা’র উদ্যোগে ‘আয়কর আইন ২০২৩’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের দ্বিতীয় তলার ‘মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে’ বিকেল সাড়ে ৩টায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি।

Share.
Leave A Reply

Exit mobile version