দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন ও শিশুদের পুষ্টি নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) মহাখালীতে ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা।
এর আগে, ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সেবার মান নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য অত্যন্ত অল্প সময়ে বিপুল পরিমাণ ভ্যাকসিনের ব্যবস্থা করে সরকার এক অনন্য নজির স্থাপন করেছে।
তবে তিনি স্বীকার করেন, বিগত সরকারের অবহেলার কারণে স্বাস্থ্য খাতে ভেন্টিলেটরসহ সরঞ্জামের বেশ ঘাটতি ছিল।



