টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বিকাল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে যান। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌনে ৫টার দিক সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে।’

এছাড়া শিক্ষার্থীদের আরও দুই দাবির মধ্যে রয়েছে— দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা এবং বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করা।

মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। শেষবার সড়ক অবরোধের পর তারা এ ঘোষণা দিয়েই জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যায়।

শিক্ষার্থীরা ফার্মের মুরগী— শিক্ষামন্ত্রীর এমন ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও উল্লেখ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবি তুলে ধরেন। ছবি: সংগৃহীত

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে মিরপুর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তারও আগে তারা সকাল ১১ টায় সায়েন্সল্যাব মোড়ে নামে। তারা সেখানে দুপুর ১২টার দিকে ওঠে গিয়ে ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল হয়ে শিক্ষা ভবনের দিকে এগুতে চাইলে পুলিশী বাধার মুখে পড়ে।

বিকাল ৪টায় সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধের পর ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে যায়।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে তারা আন্দোলন করলেও সরকারের ঊর্ধ্বতন কেউ তাদের সঙ্গে কথা বলার জন্য আসেনি।

Share.
Leave A Reply

Exit mobile version