মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ভারতের।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। এ বিষয়ে আইনটি শেখ মুজিবুর রহমানই করে গেছেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

ভূমি নিবন্ধন খাতের অনিয়ম ও হয়রানি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। এ পরিস্থিতি থেকে সংশ্লিষ্টদেরই বেরিয়ে আসতে হবে। সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলো হয়রানিমুক্ত করা হবে। এরপরও কেউ হয়রানির শিকার হলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

Share.
Leave A Reply

Exit mobile version