শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশে সকল ক্ষমতার মালিক কেবলমাত্র জনগণ। এবং জনগণ তার নির্বাচিত সেবাদানকারীর মাধ্যমে সেবা গ্রহণ করবে।

তিনি বলেন, ‘জনগণের এই ক্ষমতা নির্বাচিত সেবকদের মাধ্যমে দেয়ার যে দায়িত্ব আমরা সেই দায়িত্বটাই পালন করব। সেই কাজটা করার জন্য এবং জনগণের কর্তৃত্ব যাতে নিরবচ্ছিন্নভাবে বহাল থাকে তার জন্য যেই প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার ও পরিবর্তন দরকার সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

Share.
Leave A Reply

Exit mobile version