ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও আলোচনার কেন্দ্রে। অভিনয়, ব্যক্তিত্ব আর ফ্যাশন—এই তিনের মিশেলে তিনি বরাবরই আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সামাজিক মাধ্যমে নতুন নতুন লুকে হাজির হয়ে চমকে দেওয়াটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি; সম্প্রতি শেয়ার করা একগুচ্ছ ছবিতে অনন্য সাজে ধরা দিয়ে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

গত মঙ্গলবার রাতে ফেসবুকে নতুন কিছু ছবি প্রকাশ করেন তিশা। যেখানে তার সাজ ও আভিজাত্য মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়।

ছবিতে তানজিন তিশাকে দেখা গেছে একটি প্যাস্টেল শেডের কারুকাজ করা শাড়িতে। হালকা গোলাপি রঙের এই শাড়ির সঙ্গে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ এবং গলায় ভারী গয়না তার লুকে এনেছে রাজকীয় আভা। কানের দুল আর খোঁপা করা চুল পুরো সাজকে করেছে আরও পরিপাটি ও আকর্ষণীয়। মেকআপেও ছিল স্নিগ্ধতার ছোঁয়া—গোলাপি আইশ্যাডো ও লিপস্টিকে তাকে লাগছিল প্রাণবন্ত ও মোহনীয়।

ছবিগুলোতে তার পোজও ছিল দৃষ্টি কাড়ার মতো। কখনো বসে, কখনো দাঁড়িয়ে মিষ্টি হাসিতে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি। আবার কোনো ছবিতে চোখের মায়াবী চাহনি যেন আলাদা করে গল্প বলছে।

নিজের এই লুক যে তিশার ভীষণ পছন্দ হয়েছে, সেটিও বোঝা গেছে তার ক্যাপশনেই। এক পোস্টে লিখেছেন, “এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি।” একই ফটোশুটের আরও কিছু ছবি শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লেখেন, “কথায় নয়, কাজেই পরিচয়।”

ছবিগুলো প্রকাশের পরপরই তাতে জমেছে অসংখ্য লাইক ও মন্তব্য। ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন—অনেকে লিখেছেন, “দেখতে দারুণ”, “অনন্য লাগছে”, “শাড়িতে অসাধারণ মানিয়েছে।”

বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। যদিও এই নাটককে ঘিরে একটি বিতর্কও তৈরি হয়। শুটিং সেটে সহশিল্পী সামিয়া ঐশীকে চড় মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে তিশা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের দাবি, এটি কোনো ব্যক্তিগত ঘটনা নয়; বরং দৃশ্যের প্রয়োজনে অভিনয়ের অংশ হিসেবেই চড় মারার দৃশ্য ধারণ করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version