যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর যুদ্ধের প্রথম দুই দিনে অন্তত এক লাখ মানুষ তেহ‘রান ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বুধবার সংস্থাটির প্রকাশিত এক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর প্রথম দুই দিনে আনুমানিক এক লাখ মানুষ ইরানের রাজধানী তেহরান ছেড়ে অন্যত্র চলে গেছেন।

তবে সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত সীমান্ত পেরিয়ে অন্য দেশে মানুষের চলাচল বেড়েছে—এমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, ইরান–আফগানিস্তান সীমান্তের ইসলাম কালা ক্রসিং এলাকায় পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে এবং সেখানে মানুষের চলাচলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘাত যুদ্ধের রূপ নেয়।

এর জেরে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরাইলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version