পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় কয়েকজন দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।


