মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির জেরে আকাশপথে ভ্রমণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। বিশেষ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে ব্যাপক বাতিলের ঘটনা ঘটছে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ সোমবার (৩০ মার্চ) পর্যন্ত মোট ৮৫৮টি ফ্লাইট বাতিল হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শুধুমাত্র আজকের দিনেই বাতিল হয়েছে ১৮টি ফ্লাইট।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ২টি এবং জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই পরিস্থিতির সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি, ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি, ২৭ মার্চ ২২টি, ২৮ মার্চ ২১টি এবং ২৯ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

সার্বিক পরিস্থিতিতে আকাশপথে যাতায়াত এখনও অনিশ্চয়তায় রয়েছে, এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version