টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এছাড়াও সরকারি বাসভবনে মাদক সেবনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মদ সম্পর্কে আলোচনা করছেন। একপর্যায়ে তিনি মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে কারো হাতে দিচ্ছেন মদ কিনতে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী জানান, সঞ্জয় কুমার মহন্ত একজন বড় কর্মকর্তা হয়ে কীভাবে তার কক্ষে বসেই মদ কেনার জন্য টাকা দিলেন এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদার কাজ না করেই বিল নেওয়ার জন্য স্যারকে অনেক টাকা দিয়েছেন।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কথা বলতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share.
Leave A Reply

Exit mobile version