যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। তবে এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (২ মার্চ) প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা পান, তাদের জন্যই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন করতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। এছাড়াও, ভিসা সাক্ষাৎকার নির্ধারণের কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version