বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এবারের বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। এর পাশাপাশি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। একই সঙ্গে ফ্রি কিক গোলের রেকর্ডেও ভাগ বসালেন রোজারিওর এই ফুটবল জাদুকর।

বিশ্বকাপ ইতিহাসে মাত্র ৫ জন ফুটবলার আছেন যারা ফ্রি কিক থেকে দুটি গোল করেছেন। মেসিও এখন তাদের দলে নাম লেখালেন। এই তালিকায় মেসির সঙ্গে পেলে, রিভেলিনো, ব্রুনো জেনঘিনি, ডেভিড বেকহ্যামও রয়েছেন।

১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ফ্রি-কিক থেকে গোল করেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। তারই স্বদেশি রিভেলিনো গোল করেন ১৯৭০ ও ১৯৭৪ আসরে। ইতালির ব্রুনো জেনঘিনি ১৯৮২ বিশ্বকাপে দুটি ফ্রি-কিক গোল করেন। ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম এই কীর্তি গড়েন ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে। আর সর্বশেষ এই এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যিনি ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপে ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিরল কৃতিত্বের অংশ হয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version