নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’| এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন| এ উদ্যোগের উদ্দেশ্য- বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরো সুদৃঢ় করা| সম্মেলনে অংশ নেয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনারগণ বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন|
গত বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) কাঠমুন্ডুর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান|
এছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম| সেসময় ওয়ালটনের বিজনেস পার্টনারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, ওয়ালটনের প্রতি ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি| ওয়ালটন ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে| বিশ্বজুড়ে আমাদের এই ক্রমবর্ধমান উপস্থিতি আমাদের পণ্যের সর্বজনীন আবেদন এবং বিশ্বব্যাপী গ্রাহকদের ˆবচিত্র্যময় চাহিদা পূরণের দৃঢ় সক্ষমতাকে প্রতিফলন করে| আমরা বিশ্বজুড়ে ১০০টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে চলেছি|
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা ও জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখারেল, ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যানের বিজনেস কোঅর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক প্রমুখ|
অনুষ্ঠানে ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ নতুন ১৮ মডেলের ফ্রিজ উন্মোচন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান| নতুন মডেলের মধ্যে রয়েছে নেপালের বাজারের জন্য বিশেষ ডিজাইনের ˆতরি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর|


