ফেনী প্রতিনিধি :
ত্রিপুরায় ভা”রী ব’র্ষণ হলে ফেনীতে ব*ন্যার শ-ঙ্কা, আগাম প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলার বিস্তীর্ণ এলাকা প্লা-বিত হওয়ার আ-শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য দু*র্যোগ মোকাবিলায় সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক।
সভায় জেলা প্রশাসক বলেন, গত ৩–৪ দিন ধরে জেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে। সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, বর্তমানে জেলার নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হলে উজান থেকে নেমে আসা পানির কারণে মুহূর্তেই পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং ফেনীসহ আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্যাহ, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মুহাম্মদ নুরুল হোসাইন, দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সালাহ উদ্দিন মামুন, কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা



