আয়কর আইন, Finance Act, 2026-এর সর্বশেষ পরিবর্তন এবং e-Return Filing-এর ব্যবহারিক প্রয়োগ শেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিশেষ হাতে-কলমে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ঘণ্টাব্যাপী এই Hands-on Workshop আগামী ২২, ২৮ ও ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে। কর্মশালার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের নবম তলায় অবস্থিত প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হল।
কর্মশালায় Finance Act, ২০২৬ অনুযায়ী আয়কর আইনের সর্বশেষ পরিবর্তন, ধাপে ধাপে বাস্তবভিত্তিক e-Return Filing, Tax Compliance, TDS, AIT, Audit এবং Case Management বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বাস্তব উদাহরণভিত্তিক সমস্যা সমাধান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তাসহ অভিজ্ঞ ট্যাক্স পেশাজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ থাকবে।
আয়োজকরা জানান, কর্মশালাটি বিশেষভাবে অ্যাডভোকেট, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (ITP), ব্যাংকার, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস পেশাজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, ট্যাক্স কনসালট্যান্ট, শিক্ষার্থী এবং যারা বাস্তবভিত্তিক আয়কর ও e-Return Filing শিখতে আগ্রহী তাদের জন্য উপযোগী।
কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহীরা https://mpb.du.ac.bd/workshop ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৯১৩-৮২৫২৫১ অথবা ০১৭৭৪-৫৭৮৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
আয়োজকদের মতে, এই কর্মশালা অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, Tax Compliance নিশ্চিত করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে e-Return Filing সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



