রাশিয়ার বাল্টিক উস্ত-লুগা বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দেশটির আঞ্চলিক গভর্নর আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয়বারের মতো ড্রোন হামলা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে ৩৮টি ড্রোন ভূপাতিত করেছে।
গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো বলেন, ‘উস্ত-লুগা বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও জানান, রাতের এই হামলায় দুই শিশুসহ তিন জন আহত হয়েছেন।
ফিনল্যান্ড উপসাগরের এই বন্দরটি রাশিয়ার সার, তেল ও কয়লা রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সাম্প্রতিক দিনগুলোতে এটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।
ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার, ডিপো ও বন্দরসহ জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে।
এই হামলার মূল লক্ষ্য রাশিয়ার যুদ্ধের অর্থ জোগান দেওয়া রাজস্ব^ বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলাগুলো ন্যায্য।
রাশিয়ার কর্তৃপক্ষ বুধবার এবং রোববার জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা মধ্যপ্রাচ্যের লড়াইয়ের কারণে ব্যাহত হয়েছে।



