খুলনার মহানগরীর আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্বৃত্তদের গুলিতে শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং মো. খালেক একজন ভ্যানচালক। রাতে তারা দুজন একসঙ্গে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাম হাতে লাগে। এছাড়া দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, দু’জনের গুলি লাগার কথা জানতে পেরেছি। তবে কী কারণে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, তা এখনো যানা যায়নি।


