পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আজ মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আজ মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটিও নির্ধারিত হয়েছে।

মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও, পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি প্রদান করা হয়েছে।

সব মিলিয়ে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা এবং অন্যান্য সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু করবে।

Share.
Leave A Reply

Exit mobile version